উপকূলে ক্ষতিগ্রস্ত ৯০ হাজার মানুষ পাবে সহায়তা

মোংলা প্রতিনিধি

সারাদেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের ৯০ হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’। ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় সুন্দরবন-সংলগ্ন

2025-06-02T21:53:54+00:00
2025-06-02T21:53:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
উপকূলে ক্ষতিগ্রস্ত ৯০ হাজার মানুষ পাবে সহায়তা
মোংলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৯:৫৩ পিএম 
মোংলা উপজেলা কৃষি ভবনে আয়োজিত রেইন ফর লাইফ প্রকল্পের কর্মশালা। ছবি : সময়ের আলো
জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের ৯০ হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’। ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় সুন্দরবন-সংলগ্ন উপকূলের মোংলা, সাতক্ষীরা ও বাগেরহাটের প্রান্তিক কৃষকসহ নিম্ন আয়ের জনগোষ্ঠীকে এই সহায়তা দেওয়া হবে। 

সোমবার সকালে মোংলা উপজেলা কৃষি ভবনে আয়োজিত রেইন ফর লাইফ প্রকল্পের কর্মশালায় এই তথ্য তুলে ধরা হয়। রেইন ফর লাইফের (ব্র্যাক) প্রোগ্রাম ম্যানেজার মোজাম্মেল হক এই তথ্য তুলে ধরেন। 

তিনি এ সময় বলেন, ড্যানিশ মিনিস্ট্র অব ফরেন অ্যাফেয়ার্সের অর্থায়নে ও ব্র্যাক অংশীদারত্বে প্রকল্পটি ২০২৫ সাল থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রকল্পটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রকৃতিবান্ধব পদ্ধতিতে সমন্বিত কৃষি ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কাজ করবে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে উপকূলের ৯০ হাজার ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হবেন বলেও জানান তিনি। 

এদিকে, এর আগে একই প্রকল্পের আওতায় মোংলায় ১ হাজার ২০০ পরিবারকে রেইন ওয়াটার হার্বেস্টিং সিস্টেম প্রদান করা হয়। যার মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত সুপেয় পানির সুফল ভোগ করে যাচ্ছেন স্থানীয়রা। 

রেইন ফর লাইফ প্রকল্প অবহিতকরণ এই কর্মশালায় মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আনোয়ারুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক এস এম ইদ্রিস আলম, বন কর্মকর্তা ওবায়ুদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জেডও/




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: