সাইকেল এলো যেভাবে

শিলা ইসলাম

ফিচার

সাইকেল যেন সভ্যতার চাকা। এই চাকায় ভর করে বিকাশ লাভ করেছিল সভ্যতার যোগাযোগব্যবস্থা। এখনো বিশ্বপরিবহনের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী মাধ্যম

2025-06-03T08:26:07+00:00
2025-06-03T09:28:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
ফিচার
সাইকেল এলো যেভাবে
শিলা ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৮:২৬ এএম  আপডেট: ০৩.০৬.২০২৫ ৯:২৮ এএম
গ্রাফিক : সময়ের আলো
সাইকেল যেন সভ্যতার চাকা। এই চাকায় ভর করে বিকাশ লাভ করেছিল সভ্যতার যোগাযোগব্যবস্থা। এখনো বিশ্বপরিবহনের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী মাধ্যম সাইকেল। ২০০ বছরের বিবর্তনের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে এসেছে সাইকেল। কীভাবে উদ্ভব হলো সাইকেল বা দ্বিচক্রযান নামের এই বাহনটির?

প্রথম দিকে বাইসাইকেলের কোনো প্যাডেল ছিল না। চালাতে হতো পায়ে ঠেলে। এর আদি রূপ এবং প্রথম ধারণা পাওয়া যায় খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে। এরপর ফ্রান্সের কাউন্ট মেডে ডি সিভরাক তৈরি করেন কাঠের একটি দুই চাকার যান, যা পা দিয়ে ঠেলে চালাতে হতো। নাম ছিল ড্রেইজিন।

পেডেল যুগের সূচনা হয় ১৮৬০ থেকে ১৮৮০ সালের মধ্যে। ফরাসি কারিগর পিয়ের মিচাক্সের ভেলোসিপেড ১৮৬৩ প্রথম পেডেল-চালিত সাইকেল তৈরি করেন, যার সামনের চাকায় সরাসরি পেডেল যুক্ত ছিল। সরু বাহন হওয়ায় এটি চালানো অনেকটাই সহজ ছিল। কিন্তু এরপরই প্যাডেল-চালিত নতুন সাইকেল আবিষ্কৃত হয়, যার সামনের চাকা ছিল বিশাল বড়। আর পিছনের চাকা ছিল তুলনামূলক অনেক ছোট। এতে চালানোর সময় প্রচণ্ড কাঁপুনি হত, যা ব্যবহারকারীর জন্য আরামের না হয়ে বিপজ্জনক ছিল।  

ধীরে ধীরে জন্ম হয় আধুনিক বাইসাইকেলের। সালটা ১৮৮৫। জন কেম্প স্টারলি তৈরি করেন চেইন-ড্রাইভ, সমান আকারের দুই চাকা ও এয়ার-টায়ারযুক্ত বাইক। এখানে সংযোজন করা হয় সাইকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ব্রেক। জন এই সাইকেলের নাম দেন রোভার সেফটি বাইক। এটিই বর্তমান যুগের বাইসাইকেল ও বাইকের নকশার ভিত্তি।  

সাইকেলের বৈশ্বিক জনপ্রিয়তার শুরু হয় ইউরোপ ও আমেরিকা থেকে। শুরুর দিকে সাইকেল দ্রুত পরিবহনের প্রধান মাধ্যম হয়ে ওঠে। বিশ শতকে গিয়ার সিস্টেম, হালকা ফ্রেম ও মাউন্টেন বাইকের প্রবর্তন হয়।

ব্রিটিশ আমলে বাংলাদেশে বাইসাইকেলের প্রচলন শুরু হয়। কর্মজীবী ও শিক্ষার্থীদের কাছে সাশ্রয়ী যান হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে ধীরে ধীরে। আজ এটি কৃষি, পণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে অপরিহার্য। পরিসংখ্যান বলছে, বিশ্বে ১০০ কোটিরও বেশি বাইসাইকেল আছে। 

পরিবেশবান্ধব যান হিসেবে আবারও বাড়ছে সাইকেলের চাহিদা। গবেষকরা বলছেন, শহরবাসীর স্বাস্থ্য সুরক্ষা, দূষণ ও যানজট কমাতে সাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেডও/





  বিষয়:   বিশ্ব সাইকেল দিবস ২০২৫  world bicycle day 2025  সাইকেল  বাইসাইকেল  মেঘনা  ভ্যালোস  আকিজ  প্রাণের সাইকেল  দুরন্ত সাইকেল  দুরন্ত  ফিনিক্স  ফনিক্স  হারকিউলেস 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: