নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

সামাজিক দায়বদ্ধতা, মানবিক দায়িত্ববোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী আজ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে একটি দিন

2025-06-03T11:53:21+00:00
2025-06-03T11:53:21+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১১:৫৩ এএম 
নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
সামাজিক দায়বদ্ধতা, মানবিক দায়িত্ববোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী আজ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে একটি দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে। এ আয়োজনে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

‘বানৌজা শের-ই-বাংলা’ নৌঘাঁটির ব্যবস্থাপনায় এবং নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে, ‘উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়’ মাঠ প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পটিতে বাংলাদেশ নৌবাহিনীর একদল অভিজ্ঞ, দক্ষ এবং প্রশিক্ষিত চিকিৎসক দল অংশগ্রহণ করেন।

চিকিৎসা ক্যাম্পে সকাল থেকেই লালুয়া এবং এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ কয়েক শতাধিক রোগী চিকিৎসা গ্রহণের জন্য ভিড় করেন। তাদেরকে সাধারণ রোগ যেমন সর্দি-জ্বর, ডায়রিয়া, চর্মরোগ, বাতজ্বরসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি, রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই অঞ্চলের চিকিৎসা সুবিধা সীমিত হওয়ায় এমন একটি উদ্যোগ তাদের জন্য অনেক বড় সহায়তা হিসেবে এসেছে। তারা বলেন, ‘নৌবাহিনীর এমন মানবিক উদ্যোগ আমাদের জীবনে আশার আলো দেখায়। আমরা কৃতজ্ঞ।’

এদিকে, বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম দ্বীপাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।

নৌবাহিনীর এমন মানবিক উদ্যোগ শুধু চিকিৎসাসেবা নয়, বরং রাষ্ট্রের প্রত্যন্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর একটি অনন্য দৃষ্টান্ত। এর মাধ্যমে একদিকে যেমন উপকৃত হচ্ছে স্থানীয় মানুষ, অন্যদিকে রাষ্ট্রীয় বাহিনী ও সাধারণ মানুষের মাঝে সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: