আজ বিশ্ব সাইকেল দিবস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আওতায় ২০১৮ সালে জাতিসংঘ ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। সাইকেল হলো একটি সহজ, সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর যান। এই যানটি শুধু যাতায়াতের একটি মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠতে পারে এক মানবিক ও টেকসই জীবনযাত্রার প্রতীক। দিবসটি উদযাপনের মধ্য দিয়ে সাইকেলের বহু না বলা সুবিধাদি মানুষকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে জাতিসংঘ।
এই আদি বাহনটি নিয়ে আছে বহু দেশে বহু ভাষায় কত কত গান-কবিতা। বাংলা এরকম কয়েকটি গানের কথা জানিয়েছেন আসলাম আহসান
চলে আমার সাইকেলআশির দশকের ঢাকা, ঢাকার রাজপথ ফুটে আছে এই গানে। নায়ক নায়িকা দুজন ঘুরে ঘুরে শহরে দেখতে বেরিয়েছে। বাহন সাইকেল। যানজট তখনো এত গভীর সমস্যা হয়ে জড়িয়ে ধরেনি শহরের শরীর। সাইকেল, রিকশা, অন্যান্য যানবাহন ও পথচারী চলেছে আপন গতিতে। সাইকেল আরোহী দুই তরুণ-তরুণী মনের আনন্দে চলেছে সাইকেলে। মতিঝিল শাপলা চত্বর পেরিয়ে গেল!
এন্ড্রু কিশোর ও আবিদা সুলতানা কণ্ঠে নির্মল উচ্ছ্বাস :
চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া
ঢাকা শহর দেখমু আজ দুইজনে ঘুইরা ঘুইরা
ওরে ও পাবলিক ভাই
সাইকেলের ব্রেক নাই
মইরো না নিচে পইড়া...
মানুষ একটা দুই চাক্কার সাইকেলমানুষের দেহকে এ গানে দুই চাকার সাইকেলের সঙ্গে তুলনা করা হয়েছে। কী চমৎকার গাড়ির মডেল। হাওয়ার উপর সাইকেল চলে, মানুষও চলে দুই পায়ের ওপর ভর করে। গঠন, চলন এবং একদিন মন্থর হয়ে যাওয়া গতি... মানুষ সত্যি একটা দুইচাকা বিশিষ্ট সাইকেলই যেন!
‘মেঘদল’ ব্যান্ডের গান ‘মায়া সাইকেল’সাইকেল এখানে এক বিমূর্ত প্রতীক।
দেখা যাক, দেখা
যত দূর যেতে চায় যাক,
তুমি থাকো, রাখো
এই নাই হয়ে যাওয়া শূন্যস্থান,
হরিণের গা মায়া সাইকেল।
ওরে বেয়াক্কেল, সঙ্গে কি আর যাবেরে সাইকেল
নকুল কুমার বিশ্বাসের গান। মানুষের ক্রমবর্ধমান বয়সের সঙ্গে সাইকেলকে সম্পর্কিত লেখা উপহাসমূলক গান। গ্রামের এক কন্যা দায়গ্রস্ত দরিদ্র পিতার কাছে হবু জামাইয়ের দাবি ছিল— একটি সাইকেল, একটি থ্রি-ব্যান্ড রেডিও... ইত্যাদি।
‘কৃষ্ণপক্ষ’ ব্যান্ডের গান- ‘ভাঙা সাইকেল।’
সাইকেল এ গানে জীবনের অস্থিরতা ও পরিবর্তনশীলতার প্রতীক।
ভাঙ্গা সাইকেল নিয়ে চাঁদে যাওয়া যায়
রেলিং বেয়ে উঠে চিঠি দেওয়া যায়,
ভাঙ্গা সাইকেল নিয়ে চাঁদে যাওয়া যায়
রেলিং বেয়ে উঠে চিঠি দেওয়া যায়
এভাবেও, এভাবেও, এভাবেও ভালো থাকা যায়।।
দুই চাক্কা সাইকেলপ্রিয়জনকে সঙ্গে সাইকেলে শহর ঘোরার আনন্দ এ গানের ছন্দে তালে, বাণীতে।
ম্যায় চলি ম্যায় চলিপড়োশন (১৯৬৮) সিনেমার আনন্দ-উচ্ছল একটি গান। প্রকৃতির ভেতর দিয়ে সঙ্গী-সাথী নিয়ে সায়েরা বানু সাইকেল চালাচ্ছে। ধাবমান জীবন। সুন্দর!
জেডও/