খুলে দেয়া হলো রুমা ও থানচি

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার

2025-06-06T11:16:03+00:00
2025-06-06T11:16:03+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
খুলে দেয়া হলো রুমা ও থানচি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১১:১৬ এএম 
ফাইল ছবি
দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১১ টায় বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রুমা উপজেলায় পর্যটকরা মুননোয়াম পাড়া হয়ে বগালেক পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। অপরদিকে থানচি উপজেলায় পর্যটকদের যাত্রার ভ্রমণ সীমা নির্ধারণ করা হয়েছে মদক অভিমুখে তিন্দু মুখ পর্যন্ত এবং বাকলায় সড়কপথে তুমা তুঙ্গি পর্যটন কেন্দ্র পর্যন্ত ভ্রমণ করতে পারবে।

গণবিজ্ঞপ্তিতে পর্যটকদের কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে, ভ্রমণের সময় পর্যটকদের নিরাপত্তা ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। পর্যটকদের যাত্রার পূর্বে অনুমতি গ্রহণ ও নির্ধারিত রুট মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড ও সেনা রিজিয়নের শর্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ, গত বছর বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে ২০২৪ সালের ৮ অক্টোবর থেকে ৩১ পর্যন্ত দেশের তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয় তিন জেলা প্রশাসন। পরে এক মাসের অধিক সময় বন্ধ থাকার পর পাহাড়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি এই তিন উপজেলা ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল রেখে বান্দরবান, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা গত ৭ নভেম্বর থেকে বান্দরবান ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। পরে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রটিও গত ১১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছিল।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: