সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরে বিরামপুর অচিন্ততপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ১৫ জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।বৃহস্পতিবার (১২

2025-06-13T12:12:12+00:00
2025-06-13T12:12:12+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
হিলি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১২:১২ পিএম   (ভিজিট : ৪৫৫)
ফাইল ছবি
দিনাজপুরে বিরামপুর অচিন্ততপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ১৫ জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ২টার দিকে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম।

তিনি জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্ত ২৮৫ মেইন পিলার এলাকায় বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন। ঘটনা দেখে তাৎক্ষণিক দ্বায়িত্বরত বিজিবি সদস্যরা সেখানে ওঁত পেতে অবস্থান করে। পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আসতে দেখেন তারা।

এসময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। তাদের মধ্যে তিন পুরুষ, তিন নারী এবং ৯ শিশু রয়েছেন।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: