আমবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫

2025-06-14T08:07:21+00:00
2025-06-14T08:07:21+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
আমবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৮:০৭ এএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার ভোর ৪টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

ওসি নাজমুল হক বলেন, গোবিন্দগঞ্জ মহাসড়কের ওপর আমবোঝাই একটি ট্রাক বিকল হয়েছিল। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নিলে আরও দুজন মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: