অস্ত্র, মাদকসহ আটকের পর ছাত্রদল নেতা রাজু-শামীম বহিষ্কার

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনায় একটি বিদেশি রিভলভার ও গুলিসহ আটক সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ এবং ২৭০ পিস ইয়াবাসহ আটক

2025-06-18T18:26:21+00:00
2025-06-18T18:26:21+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
অস্ত্র, মাদকসহ আটকের পর ছাত্রদল নেতা রাজু-শামীম বহিষ্কার
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:২৬ পিএম 
সংগৃহীত ছবি
খুলনায় একটি বিদেশি রিভলভার ও গুলিসহ আটক সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ এবং ২৭০ পিস ইয়াবাসহ আটক শরণখোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (১৮ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলা শাখার অধীনস্থ শরনখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামিম সিকদার এবং খুলনা সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রাজু আহমেদকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বুধবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।


প্রসঙ্গত, গত সোমবার রাতে নগরীর শিপইয়ার্ড এলাকা থেকে একটি বিদেশি রিভলভার, দুই পিস গুলি ও ২৭০ পিস ইয়াবাসহ সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন মুন্না এবং শরণখোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম হোসেনকে আটক করে যৌথ বাহিনী। পরে রাজু ও মুন্না বিরুদ্ধে অস্ত্র আইনে এবং শামীমসহ ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পুলিশ।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   খুলনা  ছাত্রদল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: