পরকীয়াকাণ্ডে শ্বশুরকে হত্যা, পুত্রবধূর যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

স্বামী ছিলেন ঢাকায় চাকরিরত। সেই সুযোগে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী। বিষয়টি জানতে পেরে শ্বশুর বাধা দিলে, পুত্রবধূ ছুরি দিয়ে আঘাত

2025-06-19T16:36:55+00:00
2025-06-19T16:44:56+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পরকীয়াকাণ্ডে শ্বশুরকে হত্যা, পুত্রবধূর যাবজ্জীবন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৪:৩৬ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৫ ৪:৪৪ পিএম
সংগৃহীত ছবি
স্বামী ছিলেন ঢাকায় চাকরিরত। সেই সুযোগে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী। বিষয়টি জানতে পেরে শ্বশুর বাধা দিলে, পুত্রবধূ ছুরি দিয়ে আঘাত করেন তার বুকের মাঝখানে। এরপর ব্লেড দিয়ে কেটে দেন পুরুষাঙ্গ। ঘটনাস্থলেই মারা যান শ্বশুর। দীর্ঘ ১১ বছর পর এ হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রায়ে পুত্রবধূ মোছা. তাসলিমা আক্তারকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ঘটনাটি ঘটে ২০১৪ সালের ১০ জুলাই রাতে কুমিল্লার লাকসাম উপজেলার আশকামতা গ্রামে। নিহত মো. চাঁন মিয়া (৭০) ছিলেন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন। তার ছেলে মো. বিল্লাল হোসেন ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্বামীর অনুপস্থিতিতে তাসলিমা আক্তার (তখন বয়স ৩০) বিভিন্ন ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে শ্বশুর চাঁন মিয়া তাকে সতর্ক করলে, পুত্রবধূ ক্ষুব্ধ হয়ে নিজ ঘরে শ্বশুরকে নৃশংসভাবে হত্যা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. বিল্লাল হোসেন ভূঁইয়া। রায়ের পর তিনি সন্তোষ প্রকাশ করেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, ২০১৪ সালের ১০ জুলাই রাত সাড়ে ১০টা থেকে ১১ জুলাই ভোররাতের যেকোনো সময়, তাসলিমা ছুরি দিয়ে শ্বশুরের বুকে আঘাত করেন এবং পরে ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন। ঘটনাস্থলেই মারা যান চাঁন মিয়া। রাষ্ট্রপক্ষের ভাষ্য মতে, হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত, নিষ্ঠুর এবং মানবতা বিবর্জিত।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   পরকীয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: