রেললাইনে গল্প করছিলেন ৫ বন্ধু, কাটা পড়লেন ৩ জন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মীরসরাইয়ে রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে।উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম

2025-06-19T22:17:04+00:00
2025-06-19T22:17:04+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রেললাইনে গল্প করছিলেন ৫ বন্ধু, কাটা পড়লেন ৩ জন
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১০:১৭ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রামের মীরসরাইয়ে রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। 

উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। তাদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর বসে গল্প করছিলেন পাঁচবন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়ে। এতে তিনবন্ধু কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

আরআর


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: