মোটরসাইকেলে নামাজ পড়তে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটে পাটগ্রামের বাউরা বাজারের রেলগেট সংলগ্ন আশরাফ মোড় এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা আরোহী দুই বন্ধু

2025-06-20T19:31:31+00:00
2025-06-20T19:31:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মোটরসাইকেলে নামাজ পড়তে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:৩১ পিএম 
অনিক মিয়া ও মেরাজুল হোসেন। ছবি: সংগৃহীত
লালমনিরহাটে পাটগ্রামের বাউরা বাজারের রেলগেট সংলগ্ন আশরাফ মোড় এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  মোটরসাইকেলে থাকা আরোহী দুই বন্ধু  নিহত হয়েছে। 

শুক্রবার (২০ জুন) জুম্মার নামাজের পূর্বে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই বন্ধু পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার আলিউল হোসেনের ছেলে মেরাজুল হোসেন (২৫) এবং একই এলাকার একরামুল হকের ছেলে অনিক মিয়া (২৬)।

স্থানীয়রা সময়ের আলোকে বলেন, মেরাজুল, অনিক এবং তাদের আরো দুই বন্ধুসহ মোট চারজন মিলে মোটরসাইকেল যোগে  বড়খাতার বড় মসজিদে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বাউরা বাজারের আশরাফ মোড় এলাকার বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।


বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গাড়িটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   লালমনিরহাট  পাটগ্রাম  সড়ক দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: