বালিশ চাপা দিয়ে শিশুকে হত্যা চেষ্টা, আটক গৃহবধূ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে মেঘলা খাতুন (৯) নামের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা অভিযোগে গৃহবধূকে আটক করেছে

2025-06-22T18:22:01+00:00
2025-06-22T18:22:01+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বালিশ চাপা দিয়ে শিশুকে হত্যা চেষ্টা, আটক গৃহবধূ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৬:২২ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে মেঘলা খাতুন (৯) নামের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা অভিযোগে গৃহবধূকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামে এ ঘটনা ঘটে
Save

Save


তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. রুপুকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে = গিয়ে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে, গৃহবধূ মোছাম্মৎ উমায়া খাতুন ওরফে ফতেকে আটক করে থানায় নিয়ে আসেন। ভিকটিম ও অভিযুক্ত গৃহবধূর পরিবার একই গ্রামে পাশাপাশি বসবাস করেন।

মেঘলা খাতুনের বাবা মো. মুনসুর আলী বলেন, পূর্ব শত্রু তার জের ধরে  প্রতিবেশী নাজমুল হকের স্ত্রী আমার মেয়েকে একা পেয়ে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার গোঙানির শব্দ শুনে অন্য প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত স্বাক্ষীদের বর্ণনা শুনে উমায়া খাতুন ফতে কে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

অপরদিকে নাজমুল হক বলেন, এটা সম্পূর্ণ সাজানো ষড়যন্ত্র। পুর্বশত্রুতার জেরে তারা এমন কল্পিত ঘটনা সাজিয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. রূপকর বলেন, অভিযুক্ত গৃহবধূকে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: