কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযান চারিয়ে কিশোর গ্যাংয়ের চিহ্নিত ৬ সদস্যকে গ্রেফতার করে যৌথ বাহিনী।বুধবার (২৫ জুন) দুপুরে এসব তথ্য

2025-06-25T15:48:29+00:00
2025-06-25T15:48:29+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৩:৪৮ পিএম 
ছবি : সময়ের আলো।
চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযান চারিয়ে কিশোর গ্যাংয়ের চিহ্নিত ৬ সদস্যকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

বুধবার (২৫ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, যৌথ বাহিনী ২৪ জুন দিনগত রাত আড়াইটার দিকে শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকায় তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য মাইন ভুঁইয়া (১৭), মো. সিফাতুল্লাহ (১৬), মো. নেয়ামত (১৭), মো. সবজি (১৭), মো. সিমুলেশন ব্যাপারী (১৮) ও মো. ইয়াসিন গাজী (১৮) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: