রাজধানীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীতে পৃথক ঘটনায় মাদ্রাসা ছাত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- দক্ষিনখানের মাদ্রাসা ছাত্রী জান্নাত (২০), বিমানবন্দরের সোহেল (২৫) ও কেরানীগঞ্জের

2025-06-27T11:17:31+00:00
2025-06-27T11:19:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১১:১৭ এএম  আপডেট: ২৭.০৬.২০২৫ ১১:১৯ এএম
সংগৃহীত ছবি
রাজধানীতে পৃথক ঘটনায় মাদ্রাসা ছাত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- দক্ষিনখানের মাদ্রাসা ছাত্রী জান্নাত (২০), বিমানবন্দরের সোহেল (২৫) ও কেরানীগঞ্জের লাল চান (৫৫)।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে দক্ষিনখান এলাকার একটি মাদ্রাসার ছাদ থেকে পরে জান্নাত (২০) ওই মাদ্রাসার ছাত্রী গুরুতর আহত হয়। দেখতে পেয়ে শিক্ষকরা জান্নাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওই মাদ্রাসার শিক্ষক মো. আদনান মাহমুদ জানান, দক্ষিনখান ভাই ভাই মার্কেটে অবস্থিত নূরানী ট্রেনিং সেন্টার মাদ্রাসার ছাত্রী ছিল। গতরাতে কাজে মাদ্রাসার পাঁচতলার ছাদে গিয়েছিল। সেখান থেকে নিচে পরে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে তাকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে জান্নাত কিভাবে ছাদ থেকে পরে যায় সে ব্যাপারে কিছুই জানাতে পারে নাই মাদ্রাসার শিক্ষকরা।

মৃত জান্নাতের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পশ্চিম নামাপাড়া গ্রামে। বাবার নাম লোকমান হোসেন। বর্তমানে দক্ষিনখান নূরানী মাদ্রাসায় থাকতো।


এদিকে বৃহস্পতিবার রাতে সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে রেল স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় প্রথমে আহত হয় সোহেল (২৫) নামের ওই যুবক। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত সোহেলের এক স্বজন মো. হাসান জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চর মসলন্দ গ্রামে। বর্তমানে বিমানবন্দর কাউলা এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. শহীদুল্লাহ। সোহেল একটি বেসরকারী কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। 

তিনি আরও জানান, গতরাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন সোহেল। বিমানবন্দর রেলগেট দিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। খবর পেয়ে আহত অবস্থায় সোহেলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বৃহস্পতিবার রাত সারে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় ট্রাক ধাক্কায় আহত হয় লাল চান (৫৫) নামে ওই মোটরসাইকেল আরোহী। পরে স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।


হাসপাতালে মৃত লাল চানের নাতি মো. শাকিল জানান, তাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের পিলবাগই এলাকায়। তার নানা লাল চান এলাকায় জমির ব্যবসা করতেন। গতরাতে তার আরেক নাতি তামিমকে (১৬) নিয়ে হাসনাবাদ এলাকায় একটি কোচিংয়ে যায়। কোচিং শেষে সেখান থেকে তামিমকে নিয়ে মোটরসাইকেল করে বাসায় ফেরার পথে হাসনাবাদ রিভারভিউ হাসপাতালের সামনে ট্রাক ধাক্কায় আহত হয় তার নানা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তামিম অক্ষত আছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জ থেকে আসা লাল চানের মরদেহ ময়নাতদন্ত ছাড়া রাতেই হস্তান্তর করা হয়েছে। এছাড়া দক্ষিনখানে ছাদ থেকে পরে মৃত ছাত্রী ও বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় নিহত দুজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

/এসটিও


  বিষয়:   রাজধানী  মৃত্যু  পৃথক ঘটনা 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: