দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় সভা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয়

2025-06-27T20:05:03+00:00
2025-06-27T20:06:18+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় সভা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৮:০৫ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৫ ৮:০৬ পিএম
সংগৃহীত ছবি
দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুক্রবার (২৭ জুন) বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার। 

এ সময় সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা জামায়াতের আমির মো. এনাম খা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব মো. নুর আলম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।


সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলায় দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইনকে সম্মানসূচক উত্তরণ পড়িয়ে দেন অনুষ্ঠানের প্রধান বক্তা মো. আনোয়ার হোসেন মাস্টার ও উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ। দাঙ্গা প্রতিরোধে ব্যতিক্রমী এই উদ্যোগের প্রশংসা করছেন সচেতন মহল।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   দাঙ্গা-হাঙ্গামা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: