বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়িতে ট্রাক ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইশরাত জাহান করবী (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছেন। এই ঘটনায় তার বন্ধু

2025-06-28T15:47:47+00:00
2025-06-28T15:48:31+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজধানী
বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:৪৭ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৫ ৩:৪৮ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়িতে ট্রাক ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইশরাত জাহান করবী (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছেন। এই ঘটনায় তার বন্ধু মুনিম রহমান রাফি (২৫) আহত হয়।

শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে দনিয়া কলেজের সামনে ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ইশরাত জাহান। পরে মরদেহ উদ্ধার করে শনিবার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে পুলিশ।

যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ইশরাত জাহান তার বন্ধু রাফির মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। ডেমরা কোনাবাড়ি থেকে রামপুরায় ফেরার সময় দনিয়া কলেজের সামনে আসলে একটি ট্রাক ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পরে যায় ওই ছাত্রী। পরে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়।


তিনি আরও জানান, ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এবং ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়। ওই ছাত্রীর ডেড সার্টিফিকেটের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

হাসপাতালে ওই ছাত্রীর বাবা আব্দুর রশীদ জানান, তাদের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দলুইপুর গ্রামে। ইশরাত জাহান ইষ্ট-ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের পঞ্চম বর্ষে পড়তো। বর্তমানে থাকত রামপুরা বিশ্ববিদ্যালয়ের হোষ্টেলে। জানতে পেরেছি রাতে তার বন্ধুর মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় মারা যায়। দুই বোন এক ভাইয়ের মধ্যে ইশরাত ছিল বড়।

/এসটিও


  বিষয়:   রাজধানী  সড়ক দুর্ঘটনা  বিশ্ববিদ্যালয় ছাত্রী  মৃত্যু 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: