খুলনা প্রেসক্লাবে অবরুদ্ধ প্রেস সচিব শফিকুল আলম

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পদত্যাগ দাবিতে ধারাবাহিক আন্দোলনের মুখে খুলনা প্রেসক্লাবে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল

2025-06-28T20:21:21+00:00
2025-06-28T21:16:06+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
খুলনা প্রেসক্লাবে অবরুদ্ধ প্রেস সচিব শফিকুল আলম
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৮:২১ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৫ ৯:১৬ পিএম
সংগৃহীত ছবি
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পদত্যাগ দাবিতে ধারাবাহিক আন্দোলনের মুখে খুলনা প্রেসক্লাবে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৮ জুন) বিকালে তিনি প্রেসক্লাব পরিদর্শনে সেখানে গেলে আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা বলতে থাকেন, কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে কোনও ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রেস সচিবকে বের হতে দেওয়া হবে না। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেস সচিব সেখানে ছিলেন।

গণমাধ্যম কর্মী মোস্তফা জামাল পপলু বলেন, প্রেস সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের মতবিনিময় সভা শেষে বিকাল ৫টার দিকে খুলনা প্রেসক্লাব পরিদর্শনে আসেন। তিনি পরিদর্শনকালে ছাত্র-জনতার আন্দোলনের একটি অংশ প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন। ফলে ক্লাব থেকে কেউই বের হতে পারেননি। এ অবস্থায় প্রেস সচিবও অবরুদ্ধ হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা বলতে থাকেন কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে ঘোষণা না দিলে প্রেস সচিবও বের হতে পারবেন না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুকান্ত দাশ নামে এক এসআইকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিলেও তাকে ছেড়ে দেয় পুলিশ। এর প্রতিবাদে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে শনিবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ‘খুলনা অচল’ কর্মসূচি পালন করছে ছাত্র জনতা।

রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। 
প্রতিদিন রাতেই নগরীর কোথাও কোথাও কোপাকুপি-মারামারি, গুলি, হামলা, হত্যাসহ নানা ঘটনা ঘটছে। এতে নগরবাসী উৎকন্ঠা দিন দিন বাড়ছে। পাশাপাশি আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও তাদের গডফাদারদের ধরতেও ব্যর্থতার পরিচয় দিয়েছে পুলিশ প্রশাসন। এ কারণে অবিলম্বে এই পুলিশ কমিশনারকে অপসারণ করে খুলনার আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন পুলিশ কমিশনার নিয়োগের আহ্বান তাদের।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   প্রেস সচিব  খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি  কেএমপি কমিশনার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: