কুমিল্লায় ধর্ষণকাণ্ডে মূলহোতাসহ গ্রেফতার ৫

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীসহ পাঁচজনকে

2025-06-29T09:12:40+00:00
2025-06-29T09:13:04+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
কুমিল্লায় ধর্ষণকাণ্ডে মূলহোতাসহ গ্রেফতার ৫
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৯:১২ এএম  আপডেট: ২৯.০৬.২০২৫ ৯:১৩ এএম
সংগৃহীত ছবি
কুমিল্লামুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ জুন) সকালে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে এবং ভিডিও ধারণকারী ও সরবরাহকারীদের কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ফজর আলী মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।
 
তিনি আরও জানান, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলাদা একটি মামলা করা হবে। মূল অভিযুক্ত ফজর আলী আহত অবস্থায় থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা দেয়ার পর আদালতে উপস্থাপন করা হবে।

মূল অভিযুক্ত ফজর আলী ছাড়া গ্রেফতারকৃত অন্য চার অভিযুক্ত হলো- ভিডিও ধারণকারী অনিক, সুমন, রমজান ও বাবু। তারা সবাই মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা।

মামলায় ঘটনার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, হোমনা থেকে মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে এলে পূর্বপরিচিত ফজর আলী ২৬ জুন রাতে কৌশলে দরজা খুলে ওই নারীকে ধর্ষণ করেন। ফজর আলী চলে যাওয়ার সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে এবং মারধর করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

অন্যদিকে আহত অবস্থায় অভিযুক্ত ফজর আলীকে নিয়ে পালিয়ে যান তার স্বজনেরা। পরদিন শুক্রবার ফজর আলীকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী। 

জানা গেছে, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলী ভুক্তভোগীর পরিবারের পূর্বপরিচিত ছিল। ফজর আলীকে আটকের সময় কয়েকজন যে ওই নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করেছে সেটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়নি বলেও জানায় পুলিশ।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   কুমিল্লা  মুরাদনগর  ধর্ষণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: