বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ট্রলার ও সাত জেলে জীবিত উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে যায়। তবে সৌভাগ্যক্রমে ট্রলারে থাকা সাত জেলেকে জীবিত উদ্ধার করা

2025-07-02T20:32:55+00:00
2025-07-02T20:32:55+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ট্রলার ও সাত জেলে জীবিত উদ্ধার
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:৩২ পিএম 
ছবি : সময়ের আলো
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে যায়। তবে সৌভাগ্যক্রমে ট্রলারে থাকা সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করা সম্ভব হয়েছে।

বুধবার (২ জুলাই) ভোর চারটায় কুয়াকাটা সংলগ্ন এলাকা থেকে মাহবুব মাঝির নেতৃত্বে সাতজন জেলে সমুদ্রে মাছ ধরতে যান। কিন্তু সমুদ্রের উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি হঠাৎ করেই ডুবে যায়।

ডুবে যাওয়ার পর দুইজন জেলে ‘পট’ ধরে সাগরে ভেসে থাকতে থাকেন। তাদেরকে কাছের একটি ট্রলার দেখতে পেয়ে উদ্ধার করে। এরপর কুয়াকাটা টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা যৌথ অভিযানে বাকি পাঁচজন জেলেকেও জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারপ্রাপ্তরা হলেন, মাহবুব মাঝি (৩১), হাসান (৩৬), মামুন (৩২), তানজিল (২৮), ইসমাইল (৩০), মোস্তফা (৫০)- এরা সবাই কুয়াকাটার বিভিন্ন এলাকার বাসিন্দা। অপর একজন জেলে তানিম (২০), যিনি বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান।

ঘটনার পর পরই উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান।

এ প্রসঙ্গে কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয়দের সহযোগিতায় সকল জেলেকে নিরাপদে উদ্ধার করি। এটি ছিল সম্মিলিত চেষ্টার ফল।’

ট্রলার ডুবির এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জীবিত ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন জেলে পরিবার ও স্থানীয়রা।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: