এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ-কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেনকর্মচারীরা।বৃহস্পতিবার (৩ জুলাই)বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেসকাল ৮টা থেকে সাভার এনাম

2025-07-03T12:38:44+00:00
2025-07-03T12:40:26+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ-কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:৩৮ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৫ ১২:৪০ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। 

বৃহস্পতিবার (৩ জুলাই) বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে সকাল ৮টা থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কয়েক শতাধিক কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। বেলা ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে কর্মচারীরা।

বিক্ষোভ পালনকারী কর্মচারীরা জানান, আমরা কর্তৃপক্ষের কাছে পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছি। এছাড়া যে সব কর্মচারীরা করোনা, ডেঙ্গু, রানা প্লাজার ধস ও বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করেছে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং একই সঙ্গে প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে প্রদানসহ কর্মচারীদের আত্মীয়-স্বজনদের চিকিৎসার খরচ ৫০ শতাংশ ছাড় দেওয়ার দাবি জানানো হয়েছে।

 
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মচারী বলেন, আমাদের দাবি নিয়ে আমরা এর আগেও কর্মবিরতি পালন করেছি। সেসময় জুলাই মাসে মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু সেগুলো মেনে নেয়নি। আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি। তাদের যুক্তির দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে। 

/এসটিও 



  বিষয়:   সাভার  এনাম মেডিকেল কলেজ হাসপাতাল  বিক্ষোভ ও কর্মবিরতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: