ভাইকে বাঁচাতে গেল ভাই, রক্ষা পেল না কেউ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেশিন দিয়ে বিচুলি (খড়) কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার পুরাতন বাস্তবপুর

2025-07-03T20:41:23+00:00
2025-07-03T20:41:48+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ভাইকে বাঁচাতে গেল ভাই, রক্ষা পেল না কেউ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৮:৪১ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৫ ৮:৪১ পিএম
ভাইকে বাঁচাতে গেল ভাই, রক্ষা পেল না কেউ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেশিন দিয়ে বিচুলি (খড়) কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দুই ভাই হলেন উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে আখতারুজ্জামান (৪৯) ও আলম হোসেন (৩৯)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার বিকেলে পুরাতন বাস্তবপুর গ্রামের আখতারুজ্জামান বৈদ্যুতিক সংযোগকৃত মেশিনে বিচুলি কাটছিল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গেলে ছোট ভাই আলম হোসেনও বিদ্যুৎস্পষ্ট হন। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরআর


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: