জুলাই অভ্যুত্থানে ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহিদ হয়েছে: শারমিন মুরশিদ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা শহিদ হয়েছে, আমরা মনের ভেতর তাদের এই একটা বছরের প্রতিটি মুহূর্ত

2025-07-06T17:49:14+00:00
2025-07-06T17:49:50+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জুলাই অভ্যুত্থানে ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহিদ হয়েছে: শারমিন মুরশিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ৫:৪৯ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৫ ৫:৪৯ পিএম
সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ। ছবি: সংগৃহীত
সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা শহিদ হয়েছে, আমরা মনের ভেতর তাদের এই একটা বছরের প্রতিটি মুহূর্ত ধারণ করেছি। এবার পুরো জুলাই মাসকেই ডেডিকেটেড করেছি, জুলাই আন্দোলনে যারা চলে গেছে তাদের জন্য। দেশের ইতিহাসে এই প্রথমবার জুলাই অভ্যুত্থানে ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহিদ হয়েছে। তাদের পরিবারের চোখের জল মুছতে চাই আমরা। 

নারায়ণগঞ্জের শহরের নয়ামাটি এলাকায় ছয় বছর বয়সী শহিদ শিশু রিয়া গোপের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে রোববার (৬ জুলাই) সকালে এসব কথা বলেন তিনি। 

শারমিন মুরশিদ বলেন, সুন্দর সমাজ ও নিরাপদ বাংলাদেশ গড়তে শহিদরা আত্মত্যাগ করেছেন, সেটি গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ২৪’র অভ্যুত্থানের শহিদদের রাষ্ট্র ও দেশ শ্রদ্ধায় স্মরণ রাখবে, তাদের কখনো ভুলবে না।


রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি স্টেডিয়াম হয়েছে ছোট্ট রিয়ার নামে। যতবার বাচ্চারা খেলতে যাবে, রিয়ার নামটা তারা দেখবে। সবাই জানতে চাইবে এটার নাম রিয়া হলো কেন? তখন কিন্তু রিয়ার গল্পটা সবার সম্মুখে আসবে। আজকে রিয়ার মায়ের কাছে এসেছি, রিয়ার ব্যাপারে অনেকবার ভেবেছি, আজকে আসতে পেরেছি।

আরআর
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: