সীমান্তে বাংলাদেশি হত্যায় মগ্ন বিএসএফ, দেশে ফিরল গুলিবিদ্ধ কৃষকের মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার ঝাঁঝাডাঙ্গা সীমান্তের গালার মাঠে ঘাস কাটার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহীম হোসেন নামে এক বাংলাদেশি কৃষক নিহত

2025-07-09T01:08:43+00:00
2025-07-09T01:08:43+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সীমান্তে বাংলাদেশি হত্যায় মগ্ন বিএসএফ, দেশে ফিরল গুলিবিদ্ধ কৃষকের মরদেহ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১:০৮ এএম 
ছবি: সমেয়ের আলো
চুয়াডাঙ্গার ঝাঁঝাডাঙ্গা সীমান্তের গালার মাঠে ঘাস কাটার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহীম হোসেন নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছে। এ ঘটনার এক সপ্তাহ পর তার মরদেহ দেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার ( ৮ জুলাই) চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করেন দর্শনা থানা পুলিশ।

ইব্রাহীম দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার নুর ইসলামের ছেলে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমির বলেন, গত বুধবার (২ জুলাই) দুপুরে ইব্রাহীমসহ কয়েকজন মিলে ঝাঁঝাডাঙ্গা সীমান্তের গালার মাঠে বাংলাদেশের অভ্যন্তরে ঘাস কাটার জন্য যায়। এরপর অসাবধনতাবসত তিনি সীমান্তের ৭৯নং মেইন পিলারের পাশ দিয়ে ভারতে ঢুকে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (৩২ বিএসএফ) হালদাপাড়া ক্যাম্পের টহল দল একটি তাদের লক্ষ করে দুই রাউন্ড গুলি ছুড়ে। এতে ইব্রাহীম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর নিহতের স্বজনরা লাশ ফিরে পেতে চায়।

এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই বিষয়টি বিএসএফকে জানালে লাশ ফেরতের কার্যক্রম শুরু হয়। পরে মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের জয়নগর শূন্য রেখায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্য পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর কার্যক্রম শুরু হয়। 

এ বৈঠকে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদ হায়দার, সহকারী পরিচালক হায়দার আলী, দর্শনা বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার এনায়েত হোসেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর, ৩২ বিএসএফের অধিনায়ক শ্রী সুজিত কুমার, হালদাপাড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি তপস্যর কুমার, কৃঞ্চগঞ্জ থানার ওসি শ্রী সৌগত রায়সহ বিজিবির ৯ ও পুলিশের অন্যান্য সদস্যরা।

সময়ের আলো/এমএইচ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: