৫ কোটি টাকা চাঁদা না পেয়ে রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-গুলি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সারা দেশে চলছে সন্ত্রাসীদের তাণ্ডব। পুরান ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে হত্যার রেশ কাটতে না কাটতেই রাজধানীর

2025-07-12T21:39:53+00:00
2025-07-12T21:41:56+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
৫ কোটি টাকা চাঁদা না পেয়ে রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-গুলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৯:৩৯ পিএম  আপডেট: ১২.০৭.২০২৫ ৯:৪১ পিএম
ছবি: সংগৃহীত
সারা দেশে চলছে সন্ত্রাসীদের তাণ্ডব। পুরান ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে হত্যার রেশ কাটতে না কাটতেই রাজধানীর পল্লবীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ৫ কোটি টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

হামলাকারীদের গুলি বর্ষণে একজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) বিকেল পাঁচটার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান শনিবার (১২ জুলাই) সংবাদ মাধ্যমকে বলেন, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে ৫ কোটি টাকা দাবি করেন। 


টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায়। 

তিনি বলেন, শুক্রবার ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় তারা গুলিবর্ষণও করে। এতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, গুলিবর্ষণের ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) পল্লবী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছিলেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান। জিডি করার পরদিনই ঘটে এই হামলা ও গুলি বর্ষণের ঘটনা।

জিডিতে কাইউম অভিযোগ করেন, গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এসব ঘটনার পর শুক্রবার প্রতিষ্ঠানটিতে আবার হামলা হলো।

ঘটনা প্রসঙ্গে ডিএমপির পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গুলিতে আহত শরিফুল ইসলাম হাসপাতালে আছেন। তিনি থানায় এসে মামলা করবেন। জড়িতদের শনাক্ত করতে সময় লাগছে। আশা করছি খুব দ্রুতই শনাক্তের পর গ্রেফতার করা হবে।

/এসটিও



  বিষয়:   রাজধানী  পল্লবী  হামলা  চাঁদা  গুলি 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: