দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে ২১ জন শহীদের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন আইন, বিচার ও

2025-07-14T19:37:39+00:00
2025-07-14T19:37:39+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:৩৭ পিএম 
ছবি: সমেয়ের আলো
গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে ২১ জন শহীদের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ আরও ৪ উপদেষ্টা।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় শহরের হাজীগঞ্জ নতুন রাস্তা সড়ক সংলগ্ন স্থানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে 'জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন’ অনুষ্ঠানে উপস্থিত হন তারা।

শহীদরা হলেন- রিয়া গোপ, মো. রোমান, আরমান মোল্লা, মো. ইরফান ভূইয়া, মো. তুহিন, মো. মোহসীন, মো. জনি, ইব্রাহিম, মো. স্বজন, মো. আদিল, পারভেজ হাওলাদার, মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূইয়া, ছলেমান, ইমরান হাসান, হযরত বিল্লাল, সফিকুল, মো. সজল, মো. মাবরুর হুসাইন, মোহাম্মদ মাহামুদুর রহমান খান, মোহাম্মদ সাইফুল হাসান, আহসান কবির।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা হলেন মুহাম্মদ ফাওজুল কবির খান। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসময় ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে শহীদ আদিলের মা তার ছেলের শহীদ হওয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে তার ছেলেসহ সকল শহীদের বিচার এবং তাদের কবর সংরক্ষণের দাবি জানান তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটা সুনির্দিষ্ট লক্ষ রেখে নারায়ণগঞ্জে  ৫৬ জন শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারমুক্ত বৈষম্য বিরোধী দেশ পেয়েছি। তাদের পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের সম্মানেই প্রথম নারায়ণগঞ্জ থেকে শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন করা শুরু হলো। তারা বন্দুকের মুখে যদি নির্ভীক দাঁড়িয়ে না থাকতো তাহলে আজ স্বাধীনতা আসতো না। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সাড়ে ১৫ বছরে দীর্ঘ সংগ্রামে অনেকে নির্যাতন নিপীড়নের শিকার। তাদের গুম করে আয়না ঘরে বন্দি করা হয়েছিল। ২৪ এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মানুষকে জাগ্রত করেছিল। আপনারা অগ্নি সময়ের সন্তান। দেশে কোন আধিপত্য শক্তি আসার চেষ্টা করলে দেশের মানুষ তা দমন করবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, নারায়ণগঞ্জে যারা শহীদ হয়েছিল তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। এ আন্দোলনে শহীদদের যে বীভৎসভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে। আমরা কথা দিচ্ছি আমাদের সময়েই সকল শহীদের বিচার করা হবে। 
জুলাই হত্যাকাণ্ডে যারা মামলা করেছিল তাদের স্থানীয় ভাবে হয়রানির অভিযোগ রয়েছে। আমি প্রশাসনকে অনুরোধ করবো তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে।

এ সময় স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস লুটেরা ও চাঁজাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

সময়ের আলো/এমএইচ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: