গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর গোপালগঞ্জে জারি করা কারফিউ আজ (শনিবার ১৯ জুলাই) রাত

2025-07-19T11:05:02+00:00
2025-07-19T15:36:55+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১১:০৫ এএম  আপডেট: ১৯.০৭.২০২৫ ৩:৩৬ পিএম
গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর গোপালগঞ্জে জারি করা কারফিউ আজ (শনিবার ১৯ জুলাই) রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। লোকজন আগের মতো চলাচল করতে পারবে।’

তিনি আরও বলেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
 
উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতির অবনতির কারণে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।

এর পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রথম দফায় কারফিউয়ের মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করে। এর মধ্যে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল ছিল। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে আজ সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়।

সর্বশেষ শুক্রবার রাত ১১টার দিকে জেলা প্রশাসক জানান, আজ (শনিবার) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সূত্র: বাসস।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: