সাভারের ধামরাইয়ের শ্রীরামপুরে প্রকাশ্যে দিবালোকে ছিনতাইকারীরা মো. কামাল হোসেন নামের এক শ্রমিক সরদারের কাছ থেকে ৮ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
কামাল মানিকগঞ্জের হরিরামপুর এলাকার বাসিন্দা। তিনি ধামরাইয়ের একটি ইটভাটার শ্রমিক সরদার।
ভুক্তভোগী কামাল বলেন, ধামরাইয়ের কালামপুরে ডাচ্ বাংলা ব্যাংকের শাখা থেকে ৮ লাখ টাকা উত্তোলন করেন তিনি। এরপর মানিকগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তার গতিরোধ করার চেষ্টা করে।
ছিনতাইকারীরা মোটরসাইকেলটিকে চাপ দেওয়ার চেষ্টা করলে সেটি থেমে যায়। এরপর অস্ত্রের মুখে জোরপূর্বক ৮ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যান তারা। ঘটনার পরে থানায় খবর দেন তিনি।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার সুলতান বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ দিতে এসেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএইচ