কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

ধনবাড়ী প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় আতঙ্কে ঘর থেকে বের হচ্ছে না স্থানীয়রা।বুধবার (৩০

2025-07-30T21:49:37+00:00
2025-07-30T21:49:37+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
ধনবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের ধনবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় আতঙ্কে ঘর থেকে বের হচ্ছে না স্থানীয়রা। 

বুধবার (৩০ জুলাই ) সকাল ৯টা থেকে দুপুর এ ঘটনা ঘটে। আতহদের মধ্যে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার হারিনাতেলীতে ৪-৫জন, মাধববাড়ি ২-৩ জন, নল্যা ও বিলাসপুর গ্রামের কয়েকজন রয়েছে। 

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘কুকুরে কামড়ানো পর যতদ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসতে হবে। আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় ভ্যাকসিন দিতে হবে।’

তিনি আরও বলেন, সকাল থেকেই হাসপাতালে কুকুরের কামড়ের রোগী আসছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত রোগীদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। পাগলা কুকুরগুলোকে বন্দি করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

স্থানীয় স্বেচ্ছাসেবক টিমের সদস্য সৈয়দ খান সৈকত বলেন, ধনবাড়ীতে কুকুরের উপদ্রব অনেক বাড়ছে। কুকুরের উপদ্রব থেকে মানুষকে নিরাপদ রাখতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ ও পদক্ষেপ দাবি করেছেন।

ধনবাড়ী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা সুবোধ জানান, কয়েক ঘণ্টার ব্যবধানে ধনবাড়ীর বিভিন্ন এলাকার বেশ কিছু মানুষকে কুকুরে কামড় দিয়েছে। এ বিষয়টি খুব আতঙ্কের দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

ধনবাড়ী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি নিয়ে আমাদের একটি টিম সকাল থেকেই মাঠে কাজ করছে । এ ছাড়াও কুকুর থেকে দূরে থাকতে এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।’

এমএইচ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: