রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন, শ্রদ্ধা

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরের সিএন্ডবি মোড় এলাকায় স্থাপিত এই স্মৃতিস্তম্ভটিতে শ্রদ্ধা

2025-08-05T13:09:40+00:00
2025-08-05T14:30:29+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন, শ্রদ্ধা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১:০৯ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৫ ২:৩০ পিএম
ছবি: সময়ের আলো
রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরের সিএন্ডবি মোড় এলাকায় স্থাপিত এই স্মৃতিস্তম্ভটিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এটির উদ্বোধন করা হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদকে সঙ্গে নিয়ে প্রথমে এতে শ্রদ্ধা জানান জুলাই আন্দোলনের রাজশাহীর শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হক। এ সময় জেলা প্রশাসক আফিয়া আখতারও উপস্থিত ছিলেন।

পরে বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া সাধারণ শিক্ষার্থী, আহত জুলাইযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানান।

পরে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন প্রশাসনের কর্মকর্তারা। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের প্রাম্যণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: