নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। সেইসাথে আহত হয়েছেন আরও একজন।বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ

2025-08-06T09:48:29+00:00
2025-08-06T09:48:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:৪৮ এএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। সেইসাথে আহত হয়েছেন আরও একজন।

বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার এয়ারপোর্ট থেকে ওমান প্রবাসী বাহারউদ্দিনকে আনতে যান তার স্বজনরা। ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস তুলে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পুলিশ জানায়, দুর্ঘটনায় প্রবাসী বাহারউদ্দিনের স্ত্রী ও মেয়েসহ ৭ জনের প্রাণ গেছে। নিহতের মধ্যে ৩ শিশু ও ৪ জন নারী।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: