গাজীপুরে সাংবাদিককে গলা কেটে হত্যা

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই

2025-08-07T22:36:59+00:00
2025-08-07T23:25:35+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে সাংবাদিককে গলা কেটে হত্যা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:৩৬ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৫ ১১:২৫ পিএম
সংগৃহীত ছবি
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ নামের একটি পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চান্দনা চৌরাস্তার ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিষয়ে লাইভ করেন তুহিন। পরে রাত ৮টার দিকে তিনি নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা”। সন্ধ্যার পরে মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

নিহত তুহিনের বন্ধু শামিম বলেন, আমরা একসাথেই হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ একজন মহিলা কিছু লোকজন নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছিলো। তুহিন দৌড়ে সাইডে গিয়ে ভিডিও করছিলো। তারপর থেকেই আর তাকে পাওয়া যাচ্ছিল না। পরে দোকানের সামনে জটলা দেখে এসে দেখি তার ক্ষতবিক্ষত মরদেহ পরে আছে।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড  সংঘঠিত হয়েছে তা জানার চেষ্টা চলছে। সেই সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


তিনি আরও বলেন, ঘটনার সিসি টিভি ফুটেজ ও ক্লু সংগ্রহ করা হচ্ছে। সেগুলো বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছি।

এমএইচ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: