বিয়ের প্রলোভনে যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জের বিয়ের প্রলোভনে যুবতীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৯ আগস্ট) ভুক্তভোগীর অভিযোগের

2025-08-09T19:42:29+00:00
2025-08-09T19:56:30+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বিয়ের প্রলোভনে যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৭:৪২ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৫ ৭:৫৬ পিএম
সংগৃহীত ছবি
চাঁদপুরের ফরিদগঞ্জের বিয়ের প্রলোভনে যুবতীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট)  ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে শুক্রবার (৮ আগস্ট) বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ভুক্তভোগী  যুবতী ও অভিযুক্ত একজনকে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামের বাসিন্দা মামুন পাটোয়ারী (৪৪) ও চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা মিরাজ পাটোয়ারী (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গত ৫ আগস্ট রাজধানী ঢাকার শনির আখড়া থেকে মামুন প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভুক্তভোগী যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। সেখানে প্রথমে মামুন ও তার দুই সহযোগী মিলে ওই যুবতীকে ধর্ষণ করে। এরপর মামুন তাকে আরও দুই দিন আটকে রেখে ধর্ষণ করে।

মামুনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মাদকসহ নানা অপরাধে পাঁচটি মামলা রয়েছে। তার আরেক সহযোগী মিরাজের বিরুদ্ধেও চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা রয়েছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

এমএইচ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: