কূটকৌশলে সম্প্রীতি থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

বিভিন্নসময় কূটকৌশলের মাধ্যমে আমাদের সম্প্রীতি বিনষ্ট করে সম্মিলিত অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেমুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।তিনি

2025-08-16T18:16:48+00:00
2025-08-16T18:31:26+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
কূটকৌশলে সম্প্রীতি থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৬:১৬ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৫ ৬:৩১ পিএম
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। ছবি: সময়ের আলো।
বিভিন্নসময় কূটকৌশলের মাধ্যমে আমাদের সম্প্রীতি বিনষ্ট করে সম্মিলিত অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ।

তিনি বলেন, সত্য ও সুন্দরের জয় অনিবার্য। সংখ্যালঘুদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে যে নির্বাচিত সরকার আসবে তারা বাস্তবায়ন করবে।

শনিবার (১৬ আগস্ট) সকালে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে চট্টগ্রাম নগরীতে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, আজ থেকে যে কয়দিন জন্মাষ্টমীর অনুষ্ঠান উদ্‌যাপিত হবে, আমি একান্তভাবে কামনা করি চট্টগ্রামের সব সম্প্রদায়ের মানুষ সম্মিলিতভাবে সম্পৃক্ত থেকে আমাদের আগামীর অগ্রযাত্রাকে শক্তি এবং সাহস যোগাবে।

অনুষ্ঠানে উত্থাপিত সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি-নিয়ে তিনি বলেন, যেসব দাবি এখানে উত্থাপন করা হয়েছে, আশা করছি আগামী দিনের যে নির্বাচিত সরকার আসবে তারা আপনাদেরই সরকার হবে। আপনাদের দাবি পূরণে তারা কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই। এই কথাটা যেন আমরা ধারণ করি, লালন করি এবং নিজের জীবনে সেটাকে আমরা যেন পালন করি। এই দেশ হিন্দুর, এই দেশ খ্রিস্টানের, এই দেশ বৌদ্ধের, এই দেশ মুসলমানের। আমার যেটুকু অংশ আমার প্রতিটি ভাইয়ের অংশ ঠিক ততটুকু। এই কথাটা যদি আমরা স্মরণ রাখি তাহলে সোনার বাংলাদেশের স্বপ্ন অর্জন করতে পারব।

অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধনে অংশ নেন অতিথিরা। এরপর নগরীর আন্দরকিল্লা থেকে শুরু হয় শোভাযাত্রা। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা রঙিন সাজে সজ্জিত হয়ে এতে অংশ নেন। সজ্জিত বিভিন্ন যানবাহনে দেব-দেবী সেজে অংশ নেন ভক্তদের অনেকে। ঢোলবাদ্য এবং সাউন্ডবক্সে নানা সুরে হরিনাম কীর্ত্তনের মধ্য দিয়ে শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেএম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এমএইচ



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: