কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বিক্ষোভ, ৩ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা। এতে করে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং

2025-08-18T13:45:23+00:00
2025-08-18T13:45:23+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বিক্ষোভ, ৩ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা। এতে করে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।

সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে উখিয়ার কোটবাজার এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্পে অর্থ সংকটের কারণে প্রায় ১ হাজার ২৫০ জন স্থানীয় বাংলাদেশি শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শিক্ষকরা দাবি করছেন, তাদের বেতন বৃদ্ধির দাবিতে চাকরিচ্যুত করা হয়েছে। তবে রোহিঙ্গা শিক্ষকরা এখনো দায়িত্বে রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষকরা ব্যানার হাতে স্লোগান দিতে দিতে সড়ক অবরোধ করেন। এ সময় রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা দেশি ও বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ক্যাম্পে প্রবেশে বাধা দেওয়া হয়।

সড়ক অবরোধের কারণে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। দীর্ঘসময় যানজটে আটকা পড়ে অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন। 

উল্লেখ্য, এর আগেও শিক্ষকরা একবার সড়ক অবরোধ করেছিলেন। প্রশাসনের আশ্বাসের পর তা তুলে নেওয়া হয়েছিল। কিন্তু দাবি পূরণ না হওয়ায় সোমবার পুনরায় অবরোধ শুরু করা হলো। চলমান পরিস্থিতি কক্সবাজার-টেকনাফ সড়কে যাত্রী ও গাড়িচালকদের জন্য চরম ঝুঁকি তৈরি করছে।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: