বিশ্রামের কারণেও হতে পারে মাইগ্রেন!

সময়ের আলো ডেস্ক

ফিচার

অতিরিক্ত কাজ আর মানসিক চাপের কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ে, তাই মাঝে মাঝে বিশ্রাম তো দরকার। কিন্তু জানেন কি, অনেক

2025-08-20T12:42:38+00:00
2025-08-20T12:43:44+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
ফিচার
বিশ্রামের কারণেও হতে পারে মাইগ্রেন!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১২:৪২ পিএম  আপডেট: ২০.০৮.২০২৫ ১২:৪৩ পিএম
প্রতীকী ছবি
অতিরিক্ত কাজ আর মানসিক চাপের কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ে, তাই মাঝে মাঝে বিশ্রাম তো দরকার। কিন্তু জানেন কি, অনেক সময় সেই কাঙ্ক্ষিত বিশ্রামই ডেকে আনতে পারে মাইগ্রেনের মতো যন্ত্রণাদায়ক সমস্যা? ভাবছেন বিশ্রাম কীভাবে আবার ব্যথার কারণ হয়? হ্যাঁ, ঠিক এখানেই ভুলটা করে বসি আমরা।

মাইগ্রেন সাধারণ মাথাব্যথার চেয়ে অনেক বেশি কিছু। এটি একটি নিউরোলজিক্যাল কন্ডিশন, যা সাধারণত মাথার এক পাশে তীব্র ব্যথার আকারে দেখা দেয়। সঙ্গে থাকতে পারে বমি বমি ভাব, চোখে অন্ধকার দেখা, আলো ও শব্দের প্রতি অস্বাভাবিক সংবেদনশীলতা এবং মাথা ঘোরার মতো উপসর্গ। যারা নিয়মিত মাইগ্রেনে ভোগেন, তারাই জানেন এর প্রকোপ কতটা ভয়ংকর হতে পারে।

প্রচলিত ধারণা হলো, কাজের চাপে মাথাব্যথা শুরু হলে একটু বিশ্রাম নিলেই মাইগ্রেন কমে যায়। অনেকে আলো ও শব্দ থেকে দূরে একা ঘরে ঘুমিয়ে থাকেন বা আরাম করেন। এতে সত্যিই উপকার মেলে। তবে আশ্চর্যের বিষয় হলো, কখনো কখনো এই ‘আরাম’ নিজেই আবার মাইগ্রেনের কারণ হয়ে দাঁড়াতে পারে।


মাইগ্রেনের নির্দিষ্ট কোনো কারণ এখনো বিজ্ঞানীরা পুরোপুরি চিহ্নিত করতে পারেননি। তবে ধারণা করা হয়, মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন, স্নায়ুর অস্বাভাবিক কার্যকলাপ, হরমোনের উঠানামা কিংবা পরিবেশগত কিছু কারণ এর পেছনে থাকতে পারে। তবে এক কথায় বলা যায়, মস্তিষ্ক ‘অভ্যাসের দাস’। দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন কাজ করার পর যখন হুট করে আমরা আরাম নিতে যাই, মস্তিষ্ক তখন সেই হঠাৎ পরিবর্তনে তালগোল পাকিয়ে ফেলে। রুটিনের হঠাৎ ভাঙনে শরীর যেমন খেই হারায়, তেমনি মস্তিষ্কও তার ভারসাম্য হারায়। আর তখনই দেখা দেয় সেই পরিচিত মাথাব্যথা—মাইগ্রেন। 

তাহলে কি বিশ্রাম না নিলে ভালো? একদমই না। বিশ্রাম না নিলে তো আরও বড় ক্ষতি। কিন্তু বিশ্রাম নেওয়ার সময় সেটা যেন আচমকা না হয়, বরং ধীরে ধীরে শরীরকে মানিয়ে নিতে দিন। প্রতিদিনের কাজের মাঝেই ছোট ছোট বিরতি রাখুন, যাতে শরীর এবং মস্তিষ্ক বিশ্রামের ছন্দে অভ্যস্ত হতে পারে।

তবে এই বিষয়টিও মাথায় রাখা জরুরি, বিশ্রামজনিত মাইগ্রেন খুব বেশি দেখা যায় না। বেশির ভাগ ক্ষেত্রে মাইগ্রেনের পেছনে থাকে মানসিক চাপ, অনিয়মিত ঘুম, অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহলের মতো সাধারণ কারণগুলোই। নিয়মিত ঘুম, সুষম খাদ্য আর মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে অনেকটাই দূরে থাকা যায় মাইগ্রেনের এই যন্ত্রণার হাত থেকে। মাইগ্রেন কোনো সাধারণ মাথাব্যথা নয়—তাই এটিকে গুরুত্ব দিতে হবে সময়মতো ব্যবস্থা নিতে হবে।

আরআর



Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: