এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় প্রাইভেটকার উল্টে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল

2025-08-21T10:00:02+00:00
2025-08-21T10:21:58+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১০:০০ এএম  আপডেট: ২১.০৮.২০২৫ ১০:২১ এএম
ছবি: সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় প্রাইভেটকার উল্টে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আরমান (২৫), রাইসা (২০) ও তানজিল (২৪)। গুরুতর আহত অপর যাত্রীর নাম রবিন হোসেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মমিন উদ্দিন জানিয়েছেন, আহত রবিনের অবস্থা আশঙ্কাজনক।


শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করলে কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়।

দেওয়ান আজাদ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাত্রা অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটেছে।

সময়ের আলো/এসটিও



  বিষয়:   মুন্সিগঞ্জ  শ্রীনগর  প্রাইভেটকার  যাত্রী  নিহত  সড়ক দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: