পিআর পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের সুযোগ নেই: রিজভী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হঠাৎ করে দু একটি দল পিআর (আনুপাতিক প্রতিনিধি) পদ্ধতিতে নির্বাচনের কথা

2025-08-23T15:51:37+00:00
2025-08-23T15:52:06+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
পিআর পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের সুযোগ নেই: রিজভী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৩:৫১ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৫ ৩:৫২ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হঠাৎ করে দু একটি দল পিআর (আনুপাতিক প্রতিনিধি) পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। কিন্তু এই পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই। এখানে দলের প্রতীকেই ভোট দিতে হবে। এতে রাজনৈতিক দলগুলো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।  

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পার মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, চাঁদাবাজ, দখলবাজ কিংবা গণতন্ত্রকে হত্যা করা ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবে না। বিএনপির সদস্য হবে তারা, যারা সমাজের গুণীজন, দেশপ্রেমিক এবং গণতন্ত্রে বিশ্বাসী।

তিনি বলেন, ৩০ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশকে ধ্বংস করেছে শেখ হাসিনা। সাড়ে আট লাখ বছর আগে মানব সমাজে যে হিংস্রতা ছিল, সেই হিংস্রতাই শেখ হাসিনা বাংলাদেশে প্রয়োগ করেছেন। তবে এই রক্তপিপাসু স্বৈরাচারীকে দেশের মানুষ পরাজিত করেছে। এখন সময় এসেছে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার।


জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। 

আরআর


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: