বগুড়ায় এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি

সারাদেশ

বিদেশি ফান্ডে পরিচালিত এনজিও লাইট হাউজ–এর উদ্যোগে বগুড়ায় ‘লাউঞ্চিং মিটিং’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন

2025-08-25T23:32:31+00:00
2025-08-25T23:32:31+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বগুড়ায় এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১১:৩২ পিএম 
সংগৃহীত ছবি
বিদেশি ফান্ডে পরিচালিত এনজিও লাইট হাউজ–এর উদ্যোগে বগুড়ায় ‘লাউঞ্চিং মিটিং’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারের বিতর্কিত উপদেষ্টা শারমিন মোর্শেদ। এনজিওটি সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে জানা গেলে স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সীরাতে মুস্তাকীম পরিষদ বগুড়ার আহ্বানে এবং মুফতি মনোয়ার হোসেনের নেতৃত্বে শুক্রবার (তারিখ) বগুড়া শহরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা সার্কিট হাউসের সামনে অবস্থান নেন- যেখানে উপদেষ্টা শারমিন মোর্শেদ অবস্থান করছিলেন। পাশাপাশি লাইট হাউজ কার্যালয় ঘেরাও করে তারা প্রতিবাদ জানান।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হেফাজতে ইসলামের বগুড়া জেলা সহ-সভাপতি মাওলানা মামুন রাহমানী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবদুল মাজেদ আনসারী, সীরাতে মুস্তাকীম পরিষদের প্রধান সমন্বয়ক আবদুস সোবহানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “দেশের অর্থে পরিচালিত একজন উপদেষ্টা কীভাবে সমকামী এজেন্ডা বাস্তবায়নকারী এনজিওর অনুষ্ঠানে অংশ নেন- এর জবাব সরকারকে দিতে হবে।” 

তারা আরও বলেন, “সমকামিতা একটি নিকৃষ্ট সামাজিক অপরাধ। এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের জন্য অভিশাপ। রক্ষণশীল পারিবারিক কাঠামোসম্পন্ন বাংলাদেশে এ ধরনের কার্যক্রম পশ্চিমা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। এর মাধ্যমে পরিবার ভাঙন ও সামাজিক অবক্ষয় ডেকে আনা হচ্ছে।”

প্রতিবাদকারীরা সমকামী সংস্কৃতি ও এনজিওর এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: