রাতে ব্যাংক ডাকাতির চেষ্টাকালে যুবক আটক

পঞ্চগড় সংবাদদাতা

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভজনপুর শাখায় ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে সহিদুল হক (২৮) নামের

2025-08-28T21:45:35+00:00
2025-08-28T21:45:35+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রাতে ব্যাংক ডাকাতির চেষ্টাকালে যুবক আটক
পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৯:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভজনপুর শাখায় ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে সহিদুল হক (২৮) নামের এক যুবক। 

বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ভজনপুর বাজারের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভেতর থেকে ডাকাতির সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক আবদুল মালেক মিয়া বলেন, আমরা খবর পাওয়ামাত্রই ছুটে যাই সেখানে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা বলেন, আটক যুবককে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। 

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভজনপুর শাখার ব্যবস্থাপক নুরুজ্জামান বলেন, আমি নৈশপ্রহরীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে থানায় অবহিত করি। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে যায়।  

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নৈশপ্রহরী আনিস বলেন, রাতে বাইরে থেকে হঠাৎ ব্যাংকের ভেতর আলো দেখতে পাই। তৎক্ষণাৎ ব্যাংক ম্যানেজারসহ অন্য কর্মকর্তাদের জানাই। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ভেতরে গিয়ে এক যুবককে দেখতে পাই। স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে লুকিয়ে থাকা ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগে ডাকাতির সরঞ্জাম পাওয়া যায়।

আরআর



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: