জামালপুরে রেললাইনের ক্লিপসহ গ্রেফতার ১

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর-ময়মনসিংহ রেলপথ থেকে রেল লাইনের ক্লিপ খুলে নেওয়ার ঘটনায়এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।গ্রেফতারকৃত যুবকের নামে মো. পারভেজ (২২)।

2025-09-05T23:01:45+00:00
2025-09-05T23:01:45+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
জামালপুরে রেললাইনের ক্লিপসহ গ্রেফতার ১
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০১ পিএম 
সংগৃহীত ছবি
জামালপুর-ময়মনসিংহ রেলপথ থেকে রেল লাইনের ক্লিপ খুলে নেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। 

গ্রেফতারকৃত যুবকের নামে মো. পারভেজ (২২)। সে নরুন্দি ইউনিয়নের শ্রীবাড়ি এলাকার সেলিম মিয়ার ছেলে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে নান্দিনা ও নুরুন্দি রেল স্টেশনের মধ্যবর্তী শ্রীবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে অভিযান চালিয়ে চুরি করা ৮টি রেল লাইনের ক্লিপ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। 

জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, এর আগেও জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকা থেকে ক্লিপ চুরির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: