‘নুরাল পাগলা’র বাড়িতে পুলিশ মোতায়েন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে

2025-09-06T20:32:28+00:00
2025-09-06T20:33:57+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
‘নুরাল পাগলা’র বাড়িতে পুলিশ মোতায়েন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৫ ৮:৩৩ পিএম
‘নুরাল পাগলা’র দরবারের পাহারায় পুলিশ সদস্যরা। ছবি : সময়ের আলো
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে উৎসুক মানুষ ওই বাড়িটি দেখতে ভিড় করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দরবারের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জনসাধারণের ভিড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবারের হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নুরাল পাগলার বাড়ি ও তার আস্তানা। তবে শনিবার সকাল থেকে পরিবেশ অনেকটাই স্বাভাবিক। দরবারের সামনে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। সকাল থেকেই ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন শতশত উৎসুক নারী-পুরুষ। তবে সাংবাদিক ছাড়া ভেতরে প্রবেশে পুলিশ কড়াকড়ি আরোপ করেছে।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর পূর্ব ঘোষিত বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের বাড়িতে হামলা চালায়। এ সময় সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, যা মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে গেলে তাদের ওপরও হামলা হয়। এ সময় পুলিশের দুটি গাড়ি ও গোয়ালন্দের ইউএনওর গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গতকাল রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

মামলায় অজ্ঞাতনামা ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেডও/



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: