নির্বাচন নিয়ে কিছুটা উদ্বিগ্ন আমরা : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অযাচিতভাবে কিছু সংখ্যক রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা

2025-09-07T20:49:51+00:00
2025-09-07T20:54:24+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচন নিয়ে কিছুটা উদ্বিগ্ন আমরা : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৫ ৮:৫৪ পিএম
ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থল পরিদর্শনে গিয়ে রোববার কথা বলেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অযাচিতভাবে কিছু সংখ্যক রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। কারণ এ নির্বাচনটি দেশের সাধারণ মানুষের বহুদিনের একটি চাওয়া। এ নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষ পাবে তাদের কাঙ্ক্ষিত নেতাকে ।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের জন্য নানা আয়োজন রয়েছে। আমরা আশা করছি, অত্যন্ত সফল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে বড় পাওয়া হলো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আমরা আশাবাদী সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।


এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরআর


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: