নুরাল পাগলার হামলার ঘটনায় গণগ্রেফতার হবে না : অতিরিক্ত ডিআইজি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ী গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ পোড়ানোর ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি কিংবা গণগ্রেফতার করা হবে না বলে

2025-09-08T17:32:46+00:00
2025-09-08T17:33:13+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
নুরাল পাগলার হামলার ঘটনায় গণগ্রেফতার হবে না : অতিরিক্ত ডিআইজি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩২ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৫ ৫:৩৩ পিএম
সংগৃহীত ছবি
রাজবাড়ী গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ পোড়ানোর ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি কিংবা গণগ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরাল পাগলার দরবারের ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মো. সিদ্দিকুর রহমান বলেন, একটি শান্তিপূর্ণ সমাবেশে হাজারো লোক অংশ নিতে পারে। কিন্তু যখন শান্তিপূর্ণ সমাবেশ অশান্ত হয়ে যায়, তখন সবার সম্পৃক্ততা থাকে না। তাই সবাইকে আসামি করা বা গ্রেফতার করা আইনসঙ্গত নয়। যারা অশান্তির কারণ, যারা আইনশৃঙ্খলা ভেঙেছে, শুধু তাদেরই আইনের আওতায় আনা হবে। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্যপ্রমাণ বেরিয়ে আসবে, যার অপরাধ খুঁজে পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাতে যদি কেউ প্রশাসনে থাকে বা প্রশাসনের বাইরেও থাকে, কাউকে ছাড় দেওয়া হবে না। 

অতিরিক্ত ডিআইজি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, আশা করি, জনগণকে সুবিচার দিতে পারব। গণগ্রেফতার বলতে যা বোঝায় ব্যাপারটা কিন্তু সেটা না, আইনকানুন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আমরা একটা জাস্টিস করব। আমরা কিন্তু গণগ্রেফতার করিনি। আমাদের গ্রেফতার খুবই সীমিত। এ ধরনের ঘটনায় জনগণ ভাবতে পারে, হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হবে, ব্যাপারটা আসলে সেটা না। যারাই অপরাধী তারাই আইনের আওতায় আসবে।


এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল এবং গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। 

আরআর


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: