নুরাল পাগলার মাজারে হামলা, মসজিদের ইমামসহ গ্রেফতার ১৮

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর ও কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় স্থানীয় মসজিদের

2025-09-09T11:30:20+00:00
2025-09-09T11:30:20+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
নুরাল পাগলার মাজারে হামলা, মসজিদের ইমামসহ গ্রেফতার ১৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩০ এএম 
সংগৃহীত ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর ও কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় স্থানীয় মসজিদের ইমামসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রেস উইং জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইমাম লতিফ হুজুর। তিনি ঘটনার পর পলাতক ছিলেন এবং মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর মাজারে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয় এবং ১০-১২ পুলিশ সদস্য আহত হন। পরে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় সোমবার নিহতের বাবা মো. আজাদ মোল্লা মামলা করেন।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: