এক ভাইকে বাঁচাতে গিয়ে ৩ ভাইবোনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জে বেড়াতে গিয়ে পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো-ফুফাতো ভাইবোন।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার

2025-09-10T18:24:32+00:00
2025-09-10T18:24:32+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
এক ভাইকে বাঁচাতে গিয়ে ৩ ভাইবোনের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের নবীগঞ্জে বেড়াতে গিয়ে পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো-ফুফাতো ভাইবোন। 

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), একই গ্রামের জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই, আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। 

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল তারা। একপর্যায়ে এক শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকি দুজনও পানিতে নামে। প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেননি। পরে দুপুর দেড়টার দিকে গ্রামের এক মহিলা পানিতে ভাসতে থাকা অহনাকে দেখতে পান। এরপর খোঁজাখুঁজি করে পুকুর থেকে শ্রাবন, শুভ ও অহনার মরদেহ উদ্ধার করা হয়। তাদের দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি জানান, পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরআর


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: