ভাঙ্গায় মহাসড়ক-রেললাইন অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় লাগাতার আন্দোলনের তৃতীয় দিনে মহাসড়কের পাশাপাশি রেললাইনও বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধরা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা হাসপাতাল

2025-09-11T12:45:49+00:00
2025-09-11T12:52:45+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় মহাসড়ক-রেললাইন অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৫ পিএম  আপডেট: ১১.০৯.২০২৫ ১২:৫২ পিএম
সংগৃহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় লাগাতার আন্দোলনের তৃতীয় দিনে মহাসড়কের পাশাপাশি রেললাইনও বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা হাসপাতাল সংলগ্ন কইডুবি রেল ক্রসিংয়ে গাছ ফেলে ব্যারিকেড দেওয়া হয়। এর ফলে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনও স্থানীয় রেল ক্রসিং পার করতে পারেনি।

অবরোধকারীরা সকাল থেকে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়েছেন। ভাঙ্গা জংশনের স্টেশন মাস্টার সাকিব হোসেন জানান, যথাযথ গ্রিন সিগনাল না থাকায় ট্রেনটি মকসুদপুর ও নগরকান্দার মধ্যবর্তী স্থানে আটকে রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, আন্দোলনকারীরা তাদের দাবির পক্ষে সড়ক ও রেলপথ অবরোধ করছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, অবরোধ স্থায়ী না হওয়া পর্যন্ত ঢাকা, খুলনা ও বরিশালের সঙ্গে ভাঙ্গার সড়ক যোগাযোগ বন্ধ থাকবে।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: