এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল : বুলু

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। অতএব এর উদ্দেশ্য, পিআর বলে

2025-09-13T19:32:00+00:00
2025-09-13T21:43:16+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল : বুলু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৫ ৯:৪৩ পিএম
চাঁদপুরের মতলব দক্ষিণে ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে কথা বলেন বরকত উল্লাহ বুলু। ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। অতএব এর উদ্দেশ্য, পিআর বলে দেশের মানুষকে ঘোলা পানিতে শিকার করে দেশকে অস্থিতিশীল করা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

বরকত উল্লাহ বুলু বলেন, রাজনীতিতে গণতন্ত্রে পিআর পদ্ধতি নেই। ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ সেখানে কোনো পিআর পদ্ধতি নেই। সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন নির্বাচনের পক্ষে। অতএব বাংলাদেশের জনগণ ভোটের পক্ষে। আমরা আশা করি, সরকার নির্বাচনের যে ডেটলাইন দিয়েছে, সে ডেটলাইন অনুযায়ী নির্বাচন হবে। 

এ সময় ড্যাব মহানগর উত্তরের সভাপতি সরকার মাহবুব আহেমদ শামীমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সহাস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

আরআর



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: