শিক্ষার্থীরাই দেশ ও জাতির নেতৃত্ব দেবে : বেবী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী বলেছেন, শিক্ষার্থীরা রাষ্ট্রের সম্পদ। তাদের নষ্ট হতে দেওয়া যাবে

2025-09-15T16:44:21+00:00
2025-09-15T16:44:57+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
শিক্ষার্থীরাই দেশ ও জাতির নেতৃত্ব দেবে : বেবী
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৫ ৪:৪৪ পিএম
রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে ব্ক্তব্য দেন নাজমুন নাহার বেবী। ছবি: সংগৃহীত
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী বলেছেন, শিক্ষার্থীরা রাষ্ট্রের সম্পদ। তাদের নষ্ট হতে দেওয়া যাবে না। প্রতিটি শিক্ষার্থীকে ভালো পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে আদর্শ নাগরিক হতে হবে। শিক্ষা অর্জনের মাধ্যমে তোমরাই একদিন দেশ ও জাতির নেতৃত্ব দেবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে এ কথা বলেন তিনি। এ সময় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। 

নাজমুন নাহার বেবী বলেন, ভালো ফলাফল করলে তোমরা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে স্থান করে নিতে পারবে। শিক্ষা শুধু নিজের বা পরিবারের জন্য নয়, দেশের কল্যাণেও কাজে লাগাতে হবে।

কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও ব্যাংকার মো. মামুনুর রশিদ মোল্লার সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ মো. ফজলুল হক। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের বিদ্যুৎসাহী সদস্য মো. ইউসুফ মিয়াজী, মিজানুর রহমান, সমাজসেবক আলমগীর হোসেন স্বপনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।  

আরআর


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: