পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না

লাকসাম প্রতিনিধি

সারাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বাংলাদেশে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।সোমবার

2025-09-15T21:11:05+00:00
2025-09-15T21:11:05+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না
মাওলানা ইউনুছ আহমাদ
লাকসাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১১ পিএম 
সংগৃহীত ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বাংলাদেশে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়াম সংলগ্ন মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন আয়োজিত এক গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দিতে হবে। একই সাথে, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর নৃশংস হামলা ও গণহত্যার দৃশ্যমান বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি।

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফীর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ, কুমিল্লা-১১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মহিউদ্দিন শহীদ পাটোয়ারী এবং কুমিল্লা-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সাদেক বিন নুরী।

সমাবেশে ইসলামী আন্দোলন এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: