জামালপুরে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ রেজোয়ান রাহিম (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৬

2025-09-16T21:00:55+00:00
2025-09-16T21:01:21+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
জামালপুরে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০০ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৫ ৯:০১ পিএম
মোহাম্মদ রেজোয়ান রাহিম। ছবি: সংগৃহীত
জামালপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ রেজোয়ান রাহিম (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে এ ঘটনা ঘটে। 

নিহত রাহিম ওই কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন। তিনি জামালপুর পৌরসভার রামনগর এলাকার রেজাউল করিমের ছেলে। 

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম আকন্দ বলেন, নিহত রাহিম বন্ধুদের সাথে পুকুরে বল নিয়ে সাঁতার কাটছিলেন। খেলার এক পর্যায়ে তিনি হঠাৎ পুকুরের পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরআর



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: